• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওয়ে ইটভাটা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৮৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়ায়া সড়কস্থ এমবি ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা থেকে মোহাম্মদ সোহেল (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ সোহেল চট্টগ্রামের পটিয়া শিকলঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তারা স্ব পরিবার ঈদগাঁও গরু বাজার এলাকায় একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে আড়াই বছর ধরে বসবাস করে আসছিলো। বাবা ইদ্রিস দীর্ঘদিন ধরে ঈদগাঁওতে স্ক্র্যাপ ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে তার মৃতদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমবি প্রকাশ বিমান মৌলভীর ব্রিকফিল্ডের প্রয়োজনীয় কাজে পানি ব্যবহারের জন্য খনন করা গভীর গর্তে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিক ইটভাটা মালিককে অবগত করলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন