• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৭২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে তাকে রামু উপজেলা গর্জনিয়া বড়বিল এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক নারীর (সঙ্গত কারণে পরিচয় গোপন রাখা হল)সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময়ে ছবি, ভিডিও ধারণ করে রাখে। সম্পর্ক অবনতি হলে গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইউনুছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিষয়টি ঐ নারীর নজরে আসলে ২৫ আগস্ট ঈদগাঁও থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একট মামলা দায়ের করেন। যার নং ১১,ধারা ৮(১),৮(২),৮(৩)।

মামলা রুজু হওয়ার পর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহি উদ্দীনসহ একদল পুলিশ ২৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোহাম্মদ ইউনুছ বড়বিল এলাকার ফকির মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইউনুছকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন