• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে নিজ গুলিতে প্রাণ গেলো বনকর্মীর

নিজস্ব প্রতিদেক / ২৭৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওর ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলার পূর্বে গহীন অরণ্যে নিজ গুলিতে প্রাণ গেলো আখতারুজ্জামান (৪০) নামের এক বনকর্মীর। নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং ভোমরিয়া ঘোনা বিটের এফজি পদে কর্মরত ছিলেন।

১৮ মে (বুধবার) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনাটি ঘটে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকা দক্ষিণ পূর্ব পাশে বাগানে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার একদল পুলিশ।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামানসহ আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যায়। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালায় ৷ এক পর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন মৃতদেহ প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: আবদুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন