• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে নিখোঁজের তিনদিন পর গৃহবধূ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ১১৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহ পাড়া সড়কের চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ফাতেমা আক্তার দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়- গত দের বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল৷ তাদের ঔরসে আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।

নিহত ফাতেমা আক্তারের মা অভিযোগ করেন, গত ৭ মার্চ থেকে নিখোঁজ হন ফাতেমা আক্তার। নিখোঁজের আগে খবর পান স্বামী আবু তাহের স্ত্রী ফাতেমাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছে৷ সে থেকে আর কোনো হদিস পাননি পরিবার।পরে থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি না নিয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে খোঁজ খবর নিতে বলেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বামী আবু তাহের পালিয়ে যায়।

নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা নাসীতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।

ওসি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন