• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩১৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

ঈদগাঁও সংবাদদাতা:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫নং ওয়ার্ড থেকে ইয়াসমিন আক্তার নামে চৌদ্দ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ইয়াসমিন আক্তার ওই ইউনিয়নের কালির ছড়া মাঝের ঘোনা গ্রামের মতিউর রহমানের কন্যা বলে জানা গেছে। ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের বীমের সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

তবে কি কারনে ইয়াছমিন আত্মহত্যা করছে তা জানা না গেলেও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, ইয়াসমিন আক্তার দুপুরে আত্মহত্যা করেছে। প্রতিবেশী এক ছোট মেয়ে বিষয়টি দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা এসে ইয়াছমিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও থানা থেকে পুলিশ এসে সুরত হাল রিপোর্ট তৈরী করে।

অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, পরিবারের আপত্তি না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে তাকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন