• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ইয়াবা পাচার মামলায় সেন্টমার্টিনের ২ জনের ৭ বছর করে কারাদন্ড

টেকনাফ প্রতিনিধি: / ১১৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩

টেকনাফে এক লক্ষ ইয়াবা বড়ি পাচারের মামলায় ২ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিতদের একই সাথে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড, অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার ৩ মে এ রায় ঘোষণা করেন।

জেলা নাজির বেদারুল আলম জানান, দন্ডিত আসামীরা হলেন টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মো. শফি ও আয়েশা খাতুনের পুত্র সাদ্দাম হোসেন এবং একই এলাকার মো. সাব্বির আহমদ এর পুত্র বেলাল হোসেন। রায় ঘোষণার সময় দন্ডিত সাদ্দাম হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দন্ডিত আসামী বেলাল হোসেন পলাতক রয়েছে। মামলার অপর ২ আাসামী সেন্টমার্টিন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার খলিলুর রহমানের পুত্র তালেব এবং একই এলাকার মৃত সুলতান আহমদ এর পুত্র জুবায়ের হোসেনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট আয়াতুল্লাহ খোমেনী মামলাটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন