• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

আশেক’কে রেখে গেলাম আপনাদের হাতে : জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যর মাঝখানে তিনি বলে উঠলেন কোথায় যাচ্ছ তুমি আমার পাশে দাড়াঁও। তিনি হলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। স্বয়ং প্রধানমন্ত্রী এমন কথা বলায় পুরো সমাবেশস্থলে এক আনন্দঘনময় পরিবেশ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এমপি সাহেব ওনার বাবাকে আমি চিনতাম, মারা গেছে নৌকা ডুবিতে,আমি তাঁদের বাড়ীতে গিয়েছিলাম। তিনি বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সময় আশেক উল্লাহ রফিক এমপির হাত ধরে উচিয়ে বলেছেন আশেক’কে রেখে গেলাম আপনাদের হাতে। সাথে সাথে পুরো সমাবেশস্থল করতালিমুখর হয়ে উঠে। তখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো অবস্থায় আবেকঘময় দেখা গেছে স্থানিয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে।

১১ অক্টোবর (শনিবার) বেলা সাড়ে ৩টায় তিনি উপজেলা আওয়ামীলীগের আয়োজিত মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাউনশীপ মাঠে জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে বিভিন্ন স্থান থেকে সভাস্থলে ছুটে আসেন স্থানীয়দের পাশা-পাশি দুরদুরান্তর লোকজন।

মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, আশেক উল্লাহ রফিক এমপি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তা ছাড়া তিনি হচ্ছেন উন্নয়নের রোড় মড়েল। এছাড়াও জনসভা সফল করতে রাতের ঘুম হারাম করে রাত দিন পরিশ্রম করেছেন এমন ক্লিন ইমেজের এমপি হচ্ছেন আমাদের আশেক ভাই। উল্লেখ্য, ওই দিন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর,কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বেশ কিছু উন্নয়নমুলক প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন