• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

আর্থিক প্রতিষ্ঠানে চাকরি : কক্সবাজারসহ ৭ জেলায় নিয়োগ

নিজস্ব প্রতিদেক / ৫২৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আভিভা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিপোজিট মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অফিসার/ প্রিন্সিপাল অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাস্টার্স পাস।

একাডেমিক পর্যায়ে ন্যূনতম সেকেন্ড ক্লাস থাকতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ডিপোজিট, দায়, মার্কেটিং বিষয়ে জানা-শোনা থাকতে হবে। ইন্টারপারসোনাল ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

চাপ সামলে কাজের দক্ষতা থাকতে হবে। ইতিবাচক মনোভাবের অধিকারী হতে হবে। কাস্টমার ব্যবস্থাপনা দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, ফেনী, মৌলভীবাজার ও সিলেট জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৭ জুন, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন