• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আকুতি ‘আমাদের বেঁচে থাকার সুযোগ দিন’

নিজস্ব প্রতিদেক / ৪২৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুন, ২০২২
কক্সবাজার সমুদ্রসৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী মো. রুবেল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার সুগন্ধা পয়েন্ট বীচ ঝিনুক ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো:রুবেল খান তার ফেইসবুক আইডিতে একটি লেখা পোস্ট করেছেন। সেই লেখাটি ইতিমধ্যে ভাইরাল হতে দেখা যায়।
তার লেখাটা হুবহু তুলে ধরা হলো নিছে

★মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় সুগন্ধা পয়েন্ট ভাসমান দোকান গুলো উচ্ছেদের সিদ্ধান্ততে স্বাগতম জানাচ্ছি।
মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের উচ্ছেদ করতে অমানবিক বুলডোজার নিয়ে আসতে হবে না।
আমরা নিজেরা নিজ উদ্যোগে সরে যাব। কারণ আপনি আমাদের অভিভাবক। গত ৩০/৪০ বছর ধরে আমরা আপনার অধীনস্থ জেলা প্রশাসনকে রাজস্ব দিয়ে ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছিলাম।
এখন আপনার প্রয়োজনে আমাদের প্রায় ২০ হাজার পরিবারের বেঁচে থাকার অবলম্বন ছেড়ে দিতে প্রস্তুত।
তবে আপনি আমাদের অভিভাবক হিসেবে একটাই অনুরোধ আমাদের বিকল্প স্থান করে দিন, আমাদের বেঁচে থাকার সুযোগ দিন। আমাদের পরিবার পরিজন নিয়ে একমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন।
যদি আমাদের পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হয় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।
ষড়যন্ত্রকারীদের চক্রান্তের কারণে যদি শুধু আমাদের উচ্ছেদ করা হয়; তাহলে আমাদের উপর জুলুম করার সামিল হবে। ইসিএ আইন বাস্তবায়ন করতে  মহামান্য হাইকোর্টের যে রায় সেটা  যেন পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন হয়।

মো. রুবেল।
সভাপতি.
কক্সবাজার বীচ ঝিনুক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজি: নং ২৩১২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন