ভয়েসওয়ার্ল্ড প্রতিবেদক:
বিগত ২০ বছর ধরে একচ্ছত্রভাবে ফেন্সিডিলের ব্যবসা পরিচালনা করছে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী দিলরুবা বেগম ওরফে ডাইল মিনু। স্বামী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তালিকাভুক্ত মাদক কারবারী অপুর নেতৃত্বে পুরো শহরকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। গড়েছে সম্পদের কালো পাহাড়। টাকা দিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিরাপদভাবে চলছে তাদের এই অপকর্ম।
তাদের বিরুদ্ধে জনপ্রিয় অনলাইন পোর্টাল ভয়েসওয়ার্ল্ড টুয়েন্টিফোরে তথ্য বহুল বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বেড়ে যায়। বিষয়টি আচ করতে পেরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন আলোচিত মাদক সম্রাজ্ঞী মিনু। তবে মিনুর ভাই জলিল কথিত কিছু ওয়েবসাইটে নিজেকে শিক্ষানবীস আইনজীবী এবং তার বোনের বিরুদ্ধে চক্রান্ত চলছে দাবী করে বিভ্রান্ত ছড়াচ্ছে।
এ যেন “চোরের মায়ের বড় গলা”। মিনুর মাদক সাম্রাজ্যের অন্যতম সহযোগি তার ভাই আবদুল জলিলের বরাত দিয়ে ওইসব ওয়েবসাইটে বলা হয়, এসব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আগে ফেন্সিডিলের ব্যবসা করলেও বর্তমানে তারা স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করছে। মিনু ও তার স্বামী অপু একাধিকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে একাধিবার আটক হলেও জলিলের দাবী এসব ঘটনা সত্য নয়।
আটক হওয়ার পরও তাকে কেউ দমাতে পারেনি। আজ অবদি দাপটের সাথে সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে ষড়যন্ত্র অভিহিত করায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সুশীল সমাজে। কারণ কক্সবাজার শহরের প্রত্যেকে মিনুকে একনামে ডাইল মিনু অর্থাৎ ফেন্সিডিল ব্যবসায়ী মিনু হিসেবে চেনেন।
ওই প্রতিবাদলিপিতে আবদুল জলিল নিজেকে ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী পরিচয় দেয়। যা শাক দিয়ে এক প্রকার মাছ ঢাকার চেষ্টা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাস্যরস শুরু হয়েছে।
জানা গেছে, আইন বিষয়ে পড়ালেখা না করে অপরাধ ঢাকতে তিনি আইনজীবী সেজেছেন। স্থানীয়রা জানান, সে একজন ভূঁয়া আইনজীবী। আইনের কোন জ্ঞানই নেই তার।
এ ব্যাপারে আবদুল জলিলের সাথে কথা বলা হলে তিনি জানান, ঢাকা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে সে ২০১৩ সালে এলএলবি পাস করেন। পাস করার পর ঢাকা বারে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করছে। কিন্তু কোন সিনিয়র আইনজীবীর আওতায় প্র্যাকটিস করছে তার কোন সদুত্তর দিতে পারেননি। সিনিয়র ওই আইনজীবীর মোবাইল নাম্বার চাইলে তিনি দিতে অপরগতা জানান।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মিনুর ফেন্সিডিল ব্যবসার আদ্যোপান্ত তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উঠে আসায় দুশ্চিন্তা ভর করে তাকে। বাড়িতে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেন্সিডিল নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শুধু খুচরা বিক্রির জন্য রাখা হয়েছে কিছু ফেন্সিডিল। তাও বেশ গোপনে। মিনুও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে ফেন্সিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তার ফেন্সিডিল ডেলিভারির কাজে নিয়োজিতদের কাছ থেকে আপাতত মোটর সাইকেল নিয়ে নেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে হোম ডেলিভারি। বিকাশে মাদকের টাকা লেনদেন করা সেই দোকানির সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় ম্যানেজ করা হয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সন্ত্রাসীদের। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ বন্ধ করতেও তিনি নানা অপতৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরের মাদক সম্রাটদের সাথে তাদের রয়েছে গভীর সখ্যতা। বিশেষ করে কুমিল্লা ও যশোর থেকেই নৌ-পথে আসে ফেন্সিডিলের চালান। বাঁকখালী নদীর বিভিন্ন তীর থেকে খালাস হয় ওইসব চালান। তবে বেশিরভাগ চালান আসে খুরুশকুল ব্রীজ ও টেকপাড়ার বাঁকখালী পাড়ের বিভিন্ন বরফকলের জেটি থেকে।
নিরপাদে ব্যবসা ও চালান আসার জন্য মিনু টাকা দিয়ে লালন করেন স্থানীয় সন্ত্রাসীদের। মিনুর আলিশান ওই বাড়িতেই রয়েছে ফেন্সিডিল রাখার অত্যাধুনিক ব্যবস্থা। আন্ডারগ্রাউন্ডে বিশেষ কৌশলে রাখা হয় ফেন্সিডিল। ফেন্সিডিল রাখার জন্য বাড়ি করার সময় তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ডে একাধিক গোপন কক্ষ।
বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী মিনুর আস্তানায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। বর্তমানে মিনুর স্বামী অপু ও ভাই জলিল র্যাবের হাতে আটক হয়ে কারাগারে আছেন। মিনু ও তার স্বামী অপুুর বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এসব মামলাও মিনুকে দমাতে পারেনি। তিনি কয়েকবার আটক হলেও জামিনে বের হয়ে ফের ফেন্সিডিল ব্যবসার জগতে চলে যায়।
মিনু তার মাদকের রাজ্য জিয়ে রাখতে প্রশাসনের অসাধু কর্তা, রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী ও চিহ্নিত সন্ত্রাসীদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। তাদের প্রতিমাসে দেয়া হয় মোটা অংকের টাকা। যার জন্য দিন দিন বাড়ছে তার মাদকের সম্রাজ্ঞী।
স্থানীয়রা জানান, মিনুর নিয়মিত ক্রেতাদের মধ্যে রয়েছে অনেক ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তি। সেই তালিকায় অধিকাংশ রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। ভিভিআইপি ও ভিআইপি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। হোম ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌছে যায় ফেন্সিডিল। এ জন্য একাধিক ডেলিভারি বয়ও রেখেছেন মিনু। তাদের মধ্যে সোহেল, আশিক, ইউনুছ অন্যতম। ডেলিভারি দেয়ার পর টাকা পরিশোধ করা হয় বিকাশে।
ফেন্সিডিল সম্রাজ্ঞী মিনুর ফেন্সিডিলের অধিকাংশ টাকা লেনদেন তারাবনিয়া প্রধান সড়কের পাশে সিকদার বাড়ির সামনের ‘আর্থ টেলিকম’ নামে বিকাশের দোকানে। ওই দোকানের মালিক মোহাম্মদ রনি। প্রতিদিন লাখ লাখ লেনদেন করে একাধিক বিকাশ নাম্বার থেকে।
ফেন্সিডিলের টাকা লেনদেন করেই কোটিপতি রনি। আর্থ টেলিকম ছাড়াও রনি এখন আরও কয়েকটি দোকানের মালিক। বার্মিজ মার্কেটে সুপারশপ, বাজারে দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।
অনুসন্ধানে জানা গেছে, মাদক ব্যবসা পরিচালনার জন্য মিনু ও তার স্বামী অপুর রয়েছে বিশাল সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের অধিকাংশই মিনুর পরিবারের সদস্য। এরমধ্যে মিনুর বোন ইয়াছমিন আক্তার, রওশন আরা, ভাই আবদুল জলিল ও তারেকসহ একাধিক ব্যক্তি।
কক্সবাজার সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কবির বলেন, ফেন্সিডিল ব্যবসায়ী মিনুসহ তার সহযোগীরা নজরদারিতে রয়েছে। যে কোন মুহুর্তে তাদের আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, মাদক ব্যবসা করে কেউ রেহায় পাবে না। আজ না হয় কাল অপরাধীরা আটক হবেই। মিনুসহ যারা আছে সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময় ১৪৫১ ঘণ্টা, ৭ জুলাই ২০২০
আআর/আএন