• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

অপহৃত দুই যুবক শিকল বন্দি অবস্থায় টেকনাফে উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি: / ৫৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

তথ্য প্রযুক্তির সহায়তায় ৮ ঘন্টার অভিযানে অপহৃত দুই যুবককে শিকল বন্দি অবস্থায় ১১ ডিসেম্বর সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া জাগির আহমদের বসত ঘর থেকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মালভিটা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিসের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫) ও শিকদার বিল ৫ নম্বর ওয়ার্ড মঞ্জুর আলমের পুত্র নুরুল আমিন (২৫)। এ ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন টেকনাফ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া বশির আহমদের পুত্র ওমর ফারুক (২২)।

১১ ডিসেম্বর রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল রাসেল পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ মডেল থানার বিশেষ টিম থানা ৮ ঘন্টা অভিযান পরিচালানা টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া আসামী জাগির আহমদ এর বসত ঘর হতে শিকল বন্দি অবস্থায় ভিকটিমদ্বয়কে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় মাদক ক্রয়-বিক্রয়ের লেনদেন এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদ্বয়কে অপহরণকারীরা অপহরণ করে। আসামীকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন