• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

অধরা টেকনাফের শীর্ষ মানব পাচারকারীরা: এলাকায় ছৈয়দ আকবর, মালয়েশিয়ায় কামাল

নিজস্ব প্রতিদেক / ৫৭৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
টেকনাফের শীর্ষ দুই মানব পাচারকারী।

বিশেষ সংবাদদাতা:

শুধু কক্সবাজারের যুবক মো. জামাল নন, তার মতো আরও অনেক ভুক্তভোগী আছেন। সাগরপথে স্বপ্নের মালয়েশিয়ার উদ্দেশে পাড়ি দিয়ে শিকার হয়েছেন নির্মম নির্যাতনের হয়েছেন পথের ফকির । টাকা দিতে না পেরে সাগরের মাছের খাদ্য হয়েছেন অনেকই। আবার কারও কারও স্থান হয়েছে গণকবরে। তারপরও থেমে নেই সাগরপথে স্বপ্নের যাত্রা!

কিন্তু কেন? সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে মানুষ সাগরপথ বেছে নিচ্ছেন। এ পথে গেলে খরচও কম। ভুক্তভোগী অনেকে আবার আইনের আশ্রয় নিতে চান না। আইনের আশ্রয় নিলেও ঝুলে যায় বিচারের প্রক্রিয়া!

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মানবপাচার রোধে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কারণ, ভুক্তভোগীরা হন নি¤œ শ্রেণির। তাদের রয়েছে সচেতনতার অভাব। অন্যদিকে, স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তি, রাজনীতিবিদ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা রয়েছেন মানবপাচারকারীদের পেছনে।

সরকার যদি সত্যি সত্যি মানবপাচার রোধ করতে চায় তাহলে জঙ্গি দমনে যেভাবে পরিকল্পনা ও শক্তি প্রয়োগ করেছিল, একই ধরনের তৎপরতা দেখাতে হবে এ ক্ষেত্রেও।

ভুক্তভোগীদের গল্পগুলো আসলেই ভয়ংকর

টেকনাফের উনছিপ্রাং তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল আহমেদ (ছদ্মনাম)। স্থানীয় নজুলফিকার আলী ভুট্টো মাধ্যমে স্বজন ও বন্ধুবান্ধব মিলে এলাকার ১৭ জন মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছানও। কিন্তু থাকতে না পেরে ফিরে আসেন বাংলাদেশে। তাদের প্রলোভন দেখান উনছিপ্রাং জুলফিকার আলি ভুট্টো ও তার চাচাতো ভাই হোসেন আহমেদ ও তার ভাই মানিক মালেশিয়া বসে সবকিছু কিছু সামলাতেন।

বিনিময়ে জুলফিকার একজন থেকে ১৫ হাজার টাকা করে কমিশন নিতেন। জুলফিকার ও ছৈয়দ আকবর বাংলাদেশ সামলাতেন মানিক ও হোসেন আহমেদ মালেশিয়া বসে সবকিছু দেখতেন।

বিশেষ সূত্রে জানা যায়, হোসেন আহমেদ মালেশিয়া থেকে বিয়ে করেন। যার কারণে মালেশিয়ার নাগরিকত্ব পান হোসনে আহমেদ । হোসেন আহমেদ ২০০০সাল থেকে মানব প্রচারের সাথে যুক্ত। বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। স্বরাষ্ট্রমন্ত্রলযের তালিকাযুক্ত আসামি হোসেন আহমেদ ও তার আপন ছোট ভাই ছৈয়দ আকবর।

এই জুলফিকার ভুট্টো স্থানীয় প্রভাবশালী। যারা মালেশিয়া পৌঁছে টাকা দিত পারতো না তাদের জমি কেড়ে নিতেন জুলফিকার। জুলফিকার আলি ভুট্টো দীর্ঘদিন ধরে মানব প্রচার করেন। হোসেন আহমেদ এই চক্রের প্রধান।

মালেশিয়া পৌছালে হোসেন আহমেদ একজন থেকে ৩ লক্ষ টাকা করে নিতেন। যদি কেউ টাকা পরিশোধ করতে না পারলে তাদের অমানবিক নির্যাতন করতেন হোসেন আহমেদ।
হোসেন আহমেদ এর অধীনে প্রায় দুই হাজার মানুষ বাংলাদেশ থেকে মালেশিয়া পাড়ি দেন। তারমধ্যে অনেকেই মৃত্যু হয়।

মালয়েশিয়া যাওয়ার গল্প বলতে গিয়ে রাসেল আহমেদ বলেন, আমাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে স্থানীয় জুলফিকার ভুট্টো দালাল প্রথমে টেকনাফ হয়ে মাঝ সাগরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা দালালদের কাছে হন্তান্তর করা হয়। তারা আমাদের ট্রলারে ওঠায়। ওই যে ট্রলারে উঠলাম, নামার কোনো নামগন্ধ নাই! সাগরেই কেটে যায় দেড় মাস।

দেড় মাস সাগরে থাকার পর একসময় খাবারের অভাবে জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। তীব্র পানির পিপাসায় যখন চিৎকার করতাম তখন দালালরা পানির বোতল ছিদ্র করে চাপ দিয়ে একটু একটু করে পানি খেতে দিত।’

তিনি বলেন, টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য স্থানীয় দালাল জুলফিকা ভুট্টো প্রথমে কোনো খরচ নেয়নি। বিনা খরচে মালয়েশিয়ার ট্রলারে বসায়। দেড় মাস পর ট্রলারটি মালয়েশিয়া সীমান্তের গহীন জঙ্গলের কাছে ভেড়ে। সেখানে ট্রলার থেকে নামিয়ে আমাদের জিম্মি করা হয়। টাকার জন্য শুরু হয় অমানবিক নির্যাতন। আমি টাকা পাঠানোর জন্য বাবার সঙ্গে মোবাইলে কথা বলি। প্রথমে তারা এক লাখ ৬০ হাজার টাকা দিতে বললেও পরে দাবি করে আড়াই লাখ। সুদে ও ধারে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে তাদের টাকা পাঠান বাবা। এরপর আমাকে মালয়েশিয়ার দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

রাসেল আহমেদ বলেন, ‘তারা আমাকে শহরে নিয়ে যায়। সেখানে নয় মাস কাজ করি। কিন্তু অবৈধ অভিবাসী হওয়ায় কাজ করলেও টাকা দিত না। পরে এক অভিযানে দেশটির পুলিশ আমাদের গ্রেফতার করে। দেশে পাঠিয়ে দেয়।’ তবে, ১৭ জনের মধ্যে আমরা যারা গ্রেফতার হই, কেবল তারাই দেশে ফিরতে পারেন। বাকিদের আর কোনো খোঁজ নেই।’

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার দুর্বিষহ স্মৃতির বর্ণনা দেন কক্সবাজারের উনচিপ্রাংয়ের দক্ষিণপাড়ার বাসিন্দা তাপস কুমার (ছদ্মনাম)। তিনি বলেন, ২০১৬ সালে আমার বাবার বন্ধু জুলফিকার আলী ভুট্টো মাধ্যমে কক্সবাজার থেকে সিএনজিতে প্রথমে টেকনাফে যাই। সেখান থেকে আরেকটি সিএনজিতে তোলে, এরপর তোলা হয় ছোট বোটে। একদিন বোটে থাকার পর নেওয়া হয় বড় ট্রলারে। ওই ট্রলার দিয়েই মালয়েশিয়ার উদ্দেশে রওনা হই। ট্রলারে আমার মতো শতাধিক মানুষ ছিল। দিনে একবার খাবার দেওয়া হতো। খাবারের মেনুতে (খাবারের তালিকা) ছিল এক প্যাকেট ম্যাগি নুডলস আর এক গ্লাস পানি।

‘ট্রলার থেকে আমাদের নামানো হয় থাইল্যান্ডের পাহাড়ে। সেখানকার জঙ্গলে রাখা হয় ২৪ ঘণ্টা। এরপর কয়েক ঘণ্টা হাঁটিয়ে আমাদের মালয়েশিয়া সীমান্তের কাছে নেওয়া হয়। হাঁটতে হাঁটতে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। খাবার ও পানির কারণে আমার ডায়রিয়া শুরু হয়। শরীর খুব দুর্বল হয়ে পড়ে। মালয়েশিয়া সীমান্তে পৌঁছাতেই জিম্মি করা হয় আমাদের।’

তাপস বলেন, সেখানে উনছিপ্রাং জুলফিকার ও জামাল, কামাল নামের তিন দালাল জানায়, টাকা না দিলে মালয়েশিয়া পাঠানো হবে না। আমাদের নিয়মিত মারধর ও নির্যাতন করা হতো। একপর্যায়ে বাড়িতে ফোন করে তাদের লাখ খানেক টাকা দিই। টাকা পাওয়ার পর তারা আমাদের মালয়েশিয়া পাঠায়।

মুস্তাক বলেন, মালেশিয়া পৌছে মানিক, কামাল আমাকে শহরে নিয়ে যায়। সেখানে নয় মাস কাজ করি। কিন্তু অবৈধ অভিবাসী হওয়ায় কাজ করলেও টাকা দিত না। পরে এক অভিযানে দেশটির পুলিশ আমাদের গ্রেফতার করে। দেশে পাঠিয়ে দেয়।’ তবে, ১৭ জনের মধ্যে আমরা যারা গ্রেফতার হই, কেবল তারাই দেশে ফিরতে পারেন। বাকিদের আর কোনো খোঁজ নেই।

তাপস বলেন, সেখানে হোসেন আহমেদ দালাল জানায়, টাকা না দিলে মালয়েশিয়া পাঠানো হবে না। আমাদের নিয়মিত মারধর ও নির্যাতন করা হতো। একপর্যায়ে বাড়িতে ফোন করে তাদের লাখ খানেক টাকা দিই। টাকা পাওয়ার পর তারা আমাদের মালয়েশিয়া পাঠায়।

মালয়েশিয়া যাওয়ার পর বিক্রয়কর্মী হিসেবে এক দোকানে কাজ শুরু করি। কিছুদিন সেখানে কাটানোর পর বড় একটি দোকানে কাজ নিই। প্রতি মাসে আমাকে ১৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৩০-৩২ হাজার টাকা) দেওয়া হতো। বাড়িতে তখন ১৫ হাজার টাকা করে পাঠাতাম। ভালোই চলছিল সবকিছু।

কিন্তু সুখ যেন বেশি দিন সইল না। তাপস বলেন, ‘২০১৭ সালে পুলিশের অভিযানে ধরা পড়ি। শত শত মানুষের (অবৈধ অভিবাসী) সঙ্গে আমাকেও শরণার্থী ক্যাম্পে রাখা হয়। কিছুদিন পর আদালতে তোলা হয়। সেখান থেকে পাঠানো হয় কুয়ালালামপুর জেলে। এক মাস তিন দিন সেখানে থাকার পর অবশেষে বাংলাদেশে ফিরি। গ্রেফতারের সময় পরনে ছিল হাফ-প্যান্ট আর গেঞ্জি। ওই কাপড়েই দেশে ফিরতে হয়।

সবকিছু জেনেশুনে কেন সাগরে ভাসলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে লোভ সামলাতে পরিনি। পরে নিজের ওপর খুব রাগ হতো। ট্রলারে ওঠার পর আসলে ফেরার কোনো পথ ছিল না। তারা (দালাল ও পাচারকারী) ছিল সশস্ত্র। যারাই কান্নাকাটি করতো, তাদের মারধর করা হতো। যশোরের একজন বেশি কান্না করায় গুলি করে তাকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

২০২০ সালের শুরুতে বাংলাদেশ সরকারের একটি গোয়েন্দা সংস্থা মানবপাচারের পৃষ্ঠপোষক ও মূল হোতাদের তালিকা তৈরি করে। ওই তালিকায় ছৈয়দ আকবর ও হোসেন আহমেদের নাম উঠে আসে। ইয়াবা কারবারি হিসেবেও তার নাম আসে। মানবপাচারের তালিকায় শুধু কক্সবাজারেরই ১০১ জনের নাম পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন