• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
/ কক্সবাজার
ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে হোটেলগুলোতে দুই হাজার টাকার রুম ১৩ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে। তিন দিনের ছুটিতে বর্তমানে কক্সবাজারে আনুমানিক ৪ লাখ পর্যটক অবস্থান করছেন। জানা গেছে, বিস্তারিত
মোর্শেদ আলম: বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস ২০২১ উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘’সম্প্রীতির রাজারকুল”। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার ব্লাড ডোনার’স
মোর্শেদ আলম: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবস্থিত ঝিনুক মার্কেটে পিতা-পুত্রের যোগসাজশে এক প্রবাসীর দোকান আত্মসাতের চেষ্টার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগি মুফিজুর রহমান। ভুক্তভোগি প্রবাসী
প্রেস বিজ্ঞপ্তি: বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলায়াতনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও কক্সবাজার
বিশেষ প্রতিবেদক বিজয় দিবসসহ টানা তিনদিনের সরকারি ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সৈকত নগরী কক্সবাজারে। দেশী-বিদেশী পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সৈকত, শহরের অলিগলি ও পর্যটন স্পটগুলো।ফলে খালি নেই পাঁচ শতাধিক হোটেল-মোটেলের কোনো কক্ষ। পর্যটকের চাপে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনগামী কোনো জাহাজেই সিট মিলছে না। সব জাহাজের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে এবার বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় অনেকেই অবকাশে আসছেন কক্সবাজারে। প্রতি বছর ডিসেম্বর মাসে বিজয় দিবসের ছুটি থেকে নতুন বছরের প্রথম ১০ দিন পর্যটকের ব্যাপক ভিড় থাকে কক্সবাজারে।এ বছরও এর ব্যতিক্রম হয়নি। তবে গত দুই বছর করোনা মহামারীর কারণে এত বেশি পর্যটক কক্সবাজারে আসতে পারেননি। এদিকে বিজয় দিবসের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় সামলাতে যেমন হোটেল কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে, তেমনি পর্যটক হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে। পর্যটকদের অভিযোগ, বরাবরের মতো হোটেল ব্যবসায়ীরা দ্বিগুণ-তিন গুণ হারে কক্ষ ভাড়া নিচ্ছেন।আবার খাবার হোটেলেও চড়া দাম নেয়া হচ্ছে। এতে প্রতিনিয়ত ঠকছেন পর্যটকরা। খবর নিয়ে জানা গেছে, শহরের পাঁচ শতাধিক হোটেলের প্রায় সব কক্ষ কয়েক ভাগে আগাম বুকিং হয়ে গেছে।প্রতি বছর ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের পরীক্ষা শেষে ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য হাজার হাজার পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। কক্সবাজার সমুদ্রসেকত ছাড়া সেন্ট মার্টিন, মহেশখালী, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, সোনাদিয়া, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগমে আবারো সুদিন ফিরেছে জেলার পর্যটন খাতে। কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট, বৌদ্ধমন্দির ও রামুর বৌদ্ধমন্দিরেও পর্যটক আনাগোনা প্রচুর। সরেজমিনে দেখা গেছে, সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে লাখো পর্যটকের ঢল।এর সঙ্গে যোগ হয়েছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। গতকাল বিকাল ৪টায় পর্যটন গলফ মাঠে এ মেলা উদ্বোধন করা হয়।ফলে চারদিকে কেবল মানুষ আর মানুষ। টেকনাফ-সেন্ট মার্টিন ও কক্সবাজার-সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী আটটি জাহাজের টিকিটও শেষ। বিজয় দিবসের ছুটিতে অবকাশ যাপনের জন্য ভ্রমণপিপাসু হাজার হাজার মানুষ আসছে। হোটেল মালিকরা জানান, বৃহস্পতিবার বিজয় দিবসের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন সরকারি ছুটি। বুধবারই অফিস-আদালত শেষ হয়েছে। এ কারণে বিকাল থেকেই সরকারি-বেসরকারি চাকরিজীবীরা কক্সবাজারমুখী হয়েছেন। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি ট্যুরস অ্যান্ড সার্ভিসেস কক্সবাজার অফিস ইনচার্জ নুর মোহাম্মদ ছিদ্দিকী বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট নাইট) পর্যন্ত তাদের জাহাজে টিকিট সংকট রয়েছে। এখন প্রতিদিন পর্যটকরা টিকিটের জন্য ভিড় করছেন।আমরা কাউকে টিকিট দিতে পারছি না।’ কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, বিজয় দিবসের ছুটিতে পাঁচ শতাধিক হোটেল, গেস্ট হাউজ ও কটেজ পর্যটকে ভরে গেছে। ডিসেম্বর ও জানুয়ারি মাস ভরপুর থাকবে পর্যটকে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সৈকতে।পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সবসময় তত্পর রয়েছে।
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে কিশোর গ্যাং এর সাতজন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা, তিনটি খুর ও একটি লোহার
প্রেস বিজ্ঞপ্তি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে  মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০২১। কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আগামী ২৮,২৯ ও ৩০ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মুক্তিযুদ্ধের বিজয় মেলা
নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের কলাতলী বাইপাস সড়ক থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সাদ্দাম সদর উপজেলার খরুলিয়া নয়াপাড়া এলাকার মমতাজ