• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবাসহ খরুলিয়ার সাদ্দাম হোসেন আটক: পলাতক মুসলিম

নিজস্ব প্রতিদেক / ৩৪৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
ইয়াবাসহ খরুলিয়ার সাদ্দাম হোসেন আটক।

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়ক থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সাদ্দাম সদর উপজেলার খরুলিয়া নয়াপাড়া এলাকার মমতাজ আহমদের ছেলে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানিয়েছে- বুধবার ভোররাতে কক্সবাজার ঝিলংজা ইউনিয়নস্থ রহমতপুর গ্রামের ব্রাক নার্সারির সামনে কলাতলী বাইপাস সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান চালায়। অভিযানে একটি মোটর সাইকেলযোগে আসা দুইজন আরোহী অভিযানের বিষয়টি বুঝতে পারে পালানোর চেষ্টকালে সাদ্দাম হোসেনকে আটক করা। এসময় পালিয়ে যায় মো. মুসলিম (২৪)। পরে মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন