• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

বালিশের নিচে ৫ কোটি টাকার আইস: টেকনাফের ইদ্রিস আটক

নিজস্ব প্রতিদেক / ২০১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
টেকনাফে মাদকসহ ইদ্রিস আটক। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০ গ্রাম ওজনের আইসসহ (ক্রিস্টাল মেথ) মোহাম্মদ ইদ্রিস (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার বাড়িতে তার শয়নকক্ষে বালিশের নিচ থেকে আইস উদ্ধার করা হয়। ইদ্রিস একই এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে।

রবিবার (১০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইদ্রিসের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ ইদ্রিস পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে ৫ কোটি ২০ লাখ টাকার মূল্যমানের ১ কেজি ৪০ গ্রাম আইস পাওয়া যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন