• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
প্রতীকি ছবি।

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে আহনাফ জারিফ নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জারিফ ওই এলাকার সৌদি প্রবাসী মো. ইলিয়াছের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সকালে জারিফ তার দাদার সাথে বাড়ির অদূরে একটি দোকানে যায়। দাদা দোকানে বসে অন্য লোকদের সাথে বসে গল্প করার ফাঁকে দোকানের পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরের পানিতে পড়ে যায় জারিফ। পরে ওই শিশুকে উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন