• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ট্রলারে ইয়াবা পাচার: নাফ নদীতে বিপুল ইয়াবাসহ আটক ৫

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

মিয়ানমার থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার সময় টেকনাফের নাফ নদীতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবর হাতে ধরা পড়েছে ৫ জন। এসময় ট্রলারসহ ৫০০ কেজি ওজনের জালও জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে ২ জন মিয়ানমারের নাগরিক।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান।

আটকরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া গ্রামের মো. সামছুল আলম (২৫), উত্তরপাড়া গ্রামের মোঃ আক্তার হোসেন (৩৫), হাজীপাড়া গ্রামের মো. হোসেন (২৮), টেকনাফের মোচনীর ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. জমির হোসেন ও উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের মো. কেফায়েতুল্লাহ (৩০)।

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল হাসান খান জানান, বিজিবর কাছে খবর ছিল সোমবার মিয়ানমার থেকে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া সংলগ্ন নাফ নদীর মোহনা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। এর প্রেক্ষিতে বিজিবির একটি দল সেখানে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলারে তল্লাশী শুরু করে। পরবর্তীতে ট্রলারের ৫ জেলেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের তথ্যমতে ট্রলারের তেলে ট্যাংকের ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন