• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

খেলার পর টেকনাফ সাগরে গোসল: শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১২৯৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
ফাইল ছবি।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নেমে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহীন নামে অপর এক শিশু মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্টে সৈকতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সঙ্গে সাগরের পানিতে গোসল করতে নামে। এ সময় ভাটার টানে ডুবে যায় আরফাত ও তার বন্ধু মো. শাহীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে আরাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৫-২০ জন বন্ধুসহ সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নামে। এ সময় হঠাৎ আরাফাতসহ দুজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরাফাতকে মৃত ঘোষনা করে চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন