• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার মরদেহ মিলল নদীতে

নিজস্ব প্রতিদেক / ৩৫৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
ফাতেমা বেগম।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী থেকে ফাতেমা বেগম (৭৬) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
বৃদ্ধার মেঝ ছেলে শফি আলম জানান, গত বুধবার সকাল থেকে তার মা ফাতেমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত দুইদিন উপজেলার বিভিন্নস্থানে খোঁজ করে তাকে পাওয়া যায় নি। পওে শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় ঈদগাঁও নদীতে গোসল করতে নামেন দুলাল নামের এক যুবক। ওই যুবক সেখানে তার মায়ের ভাসমান লাশ দেখতে পায়। পরে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানায়। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঈদগাঁও থানার এসআই রুহুল আমিন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন