• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

পালিয়েছে পাচারকারী: ব্যাগে ৫০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ২৭৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে ইয়াবা উদ্ধার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া পয়েন্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে চৌধুরী পাড়া এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি নাফনদী পার হয়ে ১টি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে কেওড়া বন হয়ে নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যাওয়া। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন