মহেশখালীর মেয়র মকছুদ মিয়া। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।
মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকছুদ মিয়া ৬ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মকছুদ মিয়া এবার তৃতীয়বারের মতো মহেশখালী পৌরসভার মেয়র হলেন। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৫৪৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজম। ২ জনের ভোটের ব্যবধান ১ হাজার ৪২৮ ভোট।