• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সোমবার ভোট: টেকনাফে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিদেক / ৩৩৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
ছবি : প্রতীকি।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (২০ সেপ্টেম্বর)। ইতিমধ্যে উপজেলার চারটি ইউনিয়নের ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলার চার ইউনিয়নে নির্বাচনে ২৫ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ৬৮, ও সদস্য প্রার্থী হিসেবে ৩৩৭ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার ইউনিয়নে ৪২টি ভোটকেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৬১৫জন। তারমধ্য নারী ৫৮ হাজার ৪৪০ ও ৫৯ হাজার ১৭৫ জন পুরুষ ভোটার রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব কেন্দ্রে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পুলিশের তদন্তে ৪২টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন