• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

কক্সবাজার মেরিনড্রাইভে পড়ে আছে অজ্ঞাত মরদেহ

নিজস্ব প্রতিদেক / ৪৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে বাহারছড়া ফাঁড়ির পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের কালভার্টের নিচে লাশটির সন্ধান পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
স্থানীয় বাসিন্দা আবদুল গফুর বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। এটি অপরিচিত লাশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি দেখছেন।

ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ‘সকালে লাশটি স্থানীয় লোকজন দেখে আমাকে জানায়। আমি নিজে ঘটনাস্থলে আছি। পাঞ্জাবী-পায়জামা পরা লাশটির কোথাও ক্ষতচিহ্ন নাই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন