পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বটতলিয়া পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। নিহত দুইজন গরুর খামার ও মুরগির ফার্মের কর্মচারী। এ ঘটনায় অপর এক যুবক আহত হন । তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (১৩ জুন) রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে। পেকুয়া ফায়ার সার্ভিসের টিম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।