টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার উত্তর শিলখালী নতুন বাজার এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ আন্দামান বিয়ার ও বিয়ার বহনকারী একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিয়ারের কাটন গুলো খুলে গণনা করে প্রায় ৮ শতটি বিয়ার পাওয়া যায়। রোববার (১২ জুন) দিবাগত রাত ৩ টার দিকে অভিযান চালানো হয়।
এ ব্যাপারে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বিয়ারের ক্যান গুলো জব্দ করা হয়েছে, সাথে বহনকারী গাড়িটিও। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য বিয়ার ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। ####