• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রামু মিঠাছড়িতে বসতঘর আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিদেক / ৫১২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফরিদুল আলমের বসতবাড়ি। রোববার (৬জুন) দিবাগত রাত ২ টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

মিঠাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব উমখালী গনি সওদাগর পাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফরিদুল আলম একই এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, গভীররাতে আগুন লাগার কারণে বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি ফরিদুল আলমের পরিবার। সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন