• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

উখিয়ার চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন

নিজস্ব প্রতিদেক / ৩৩৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা পদক প্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের শহীদ এটিএম জাফর আলমের নামে ডায়েবেটিক ও কমিউনিটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে উখিয়ার রুমখাপালংয়ে অবস্থিত হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও কক্সবাজারের প্রাক্তন জেলা প্রশাসক জয়নুল বারী।

এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এধরণের বেসরকারি উদ্যোগের প্রশংসা করেন এবং অংশদারিত্বের সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব উদ্যোগের সাথে আছেন বলে জানান।

অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে অংশ নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও শহীদ এটিএম জাফর আলমের সহোদর শফিউল আলম।

জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ অনেকেই।

এদিকে হাসপাতালটি উখিয়ার চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন হাসপাতাল পরিচালনা পরিষদ ও স্থানীয়রা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে হাসপাতালটি নির্মিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন