• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

বহু মাদক মামলার আসামী, তবুও অধরা ‘মদ রাজা’ বেলাল

নিজস্ব প্রতিদেক / ১২৬৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
শীর্ষ মদ ব্যবসায়ী বেলাল

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে চোলাই মদের কথা উঠলেও সর্বপ্রথম উঠে আসে আলোচিত বেলাল হোসেন ওরফে মদ বেলালের নাম। এ যাবৎকালে সদর থানা পুলিশ যতো বার চোলাই মদ জব্দ করেছে তার পিছনে অধিকাংশ নাম রয়েছে বেলালের। সেই সূত্র ধরে বেলালের বিরুদ্ধে রয়েছে মাদক আইনের বহু মামলা। চোলাই মদ সরবরাহের অন্যতম এই বেলালের নাম আইনশৃঙ্খলা বাহিনীর মাদক সরবরাহকারীর তালিকায় শীর্ষ রয়েছে।

বেলাল কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া পল্লবী লেইন এলাকার বাসিন্দা। তবে বইল্ল্যা পাড়ার মদ বেলাল হিসেবে বেশ পরিচিত তিনি। তিনি স্থানীয় মৃত নজির হোসেনের ছেলে বলে জানা গেছে।

আলোচিত এই মদ বেলাল এখনো অধরা। তবে মাদক মামলায় বেশ কয়েকবার আটক হয়ে কারাভোগ করেন তিনি। কারাগার থেকে বের হয়ে ফের একই পেশায় জড়িয়ে যান। গত দু’বছর ধরে পাইকারি চোলাই মদ সরবরাহে প্রকাশ্যে আসেনি তিনি। আড়ালে থেকেই তার শালা কুতুব উদ্দিন ও শাহাব উদ্দিনের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বেলাল। তবে শাহাব উদ্দিন এখন কারাগারে রয়েছে। অধরা রয়ে গেল শালা কুতুব উদ্দিন ও বেলাল হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের মাছ বাজার, টেকপাড়া, বড় বাজার রাখাইন পাড়া, বৌদ্ধমন্দির এলাকা ও বৈদ্যঘোনা রাখাইন পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় চোলাই মদ সরবরাহ দেন বেলাল। দীর্ঘ দুই যুগ ধরে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে মদ নিয়ে এসে এসব এলাকায় সরবরাহ দেন তিনি। সপ্তাহে কয়েকদিন সিএনজি টেক্সী করে কৌশলে এসব মদ আনা হয় কক্সবাজার শহরে।

মদ গুলো প্রথমে আনা হয় বেলালের কাছে। বেলালের মাধ্যমে শহরের বেশ কয়েকটি এলাকায় পাইকারি দামে বিক্রি হয়। খুচরা মদ কারবারিরাও বেলা্লের কাছ থেকে নিয়ে থাকেন বলে জানা গেছে। ইতিমধ্যে পুলিশ বাহিনী অনেক বার চোলাই মদ জব্দ করেছিল শহর থেকে। মদ জব্দ করা হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল বেলাল। তবে মদ জব্দের পিছনে নাম উঠে আসে তার। এমন জব্দের ঘটনায় বহু মামলার আসামীও হয় বেলাল। কিন্তু এই ‘মদ রাজা’ বেলাল অদৃশ্য কারণে প্রায় সময় থাকে ধরাছোঁয়ার বাইরে।

অনুসন্ধানে জানা গেছে, বেলাল বেশ কয়েকবার আটক হয়েছিল। আটকের পর কারাগারে গেলেও বেশি দিন থাকতে হয়নি তাকে। টাকার জোরে জামিন নিয়ে ফের মাঠে চলে আসে। পুনরায় শুরু করে চোলাই মদের রমরমা ব্যবসা। চোলাই মদ বিক্রয় কেন্দ্র গুলোতে বেশ জনপ্রিয় এই বেলাল। তবে গত দু’বছর ধরে কিছুটা আড়ালে চলে যান তিনি। নিজে আড়ালে থেকেই শালা কুতুব উদ্দিন ও শাহাব উদ্দিনকে সামনে নিয়ে আসে।

মদ বিক্রির মাঠ পর্যায়ের বিষয়গুলো দেখভাল করেন কুতুব উদ্দিন ও শাহাব উদ্দিন। পিছনে থেকেই সব কিছু মনিটরিং করেন বেলাল। তবে মাদক মামলায় আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে শাহাব উদ্দিন। শাহাব উদ্দিন কারাগারে গেলেও থেমে থাকেনি মদ ব্যবসা। বেলাল ও কুতুব উদ্দিন চালিয়ে যাচ্ছে চোলাই মদের রমরমা কারবার।

বাংলাদেশ সময় ২১৩২ ঘণ্টা, ২৪ জুলাই ২০২০

আএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন