• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে গোলাগুলিতে দুই মাদক কারবারী নিহত

নিজস্ব প্রতিদেক / ৬৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
প্রতীকী ছবি

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে ফের দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। উক্ত ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে বলে পুলিশের দাবী করেছে।

নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতের দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম মহেশখালীয়া পাড়া ৯নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয় এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রনয় রুদ্র উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছার পর দায়িত্বরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, আইন-শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে যে সমস্ত অপরাধীরা মাদক কারবারে লিপ্ত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন