• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চট্টগ্রাম ভার্সিটির একজন আলম চৌধুরী

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট: গ্রীষ্মের বনফুল বরুণ সম্পর্কে কয়জন জানে? কে ঠিক ঠিক চিনতে পারে রুদ্রপলাশ? স্পর্শকাতরতার তারতম্যে সব ফুল বৃষ্টিতে ভিজতে পারে না? কোন কোন ফুল শুধু দিনে ফোটে, কোনটি কেবলি রাতে।

প্রকৃতি ও নিসর্গের অপরূপ বৈচিত্র, বৈশিষ্ট্য ও বিভার গভীরতম আনন্দ থেকে মানুষ যখন ক্রমেই দূর থেকে দূরে চলে যাচ্ছে, তখন একজন আলম চৌধুরী প্রকৃতি-নিবিড় হতে ডাক দেন। বাংলাদেশের দূরপ্রান্তের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও অরণ্য থেকে রচনা করেন পুষ্প-বিহঙ্গ-প্রাণিদের প্রতি ভালোবাসা।

‘আলম স্যার ক্লাসে বিষয় থেকে বিষয়ান্তরে চলে যান। একাডেমিক বিষয়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ও পরিবেশের পাঠ দেন’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিসর্গপ্রেমী এই শিক্ষক সম্পর্কে বলেন তার ছাত্র ঝুটন খাসনবিস, ‘ তিনি না চেনালে দুর্লভ লাল ট্রগন কিংবা কালো ভ্রূ টিকরা আমাদের কাছে অজানা থাকতো।’

প্রজ্ঞা হৈমন্তিকা নামের এক ছাত্রী জানান, ‘গন্ধগোকুল, হনুমান, বিড়াল, সারমেয়, বনরুই, সরীসৃপ প্রজাতির আচার-আচরণ এবং তাদের উপকারী দিকগুলো স্যার সুন্দরভাবে তুলে ধরেন। প্রকৃতির প্রতি ভালোবাসা জাগান তিনি।’

‘পানটুনি যে নিরীহ স্বভাবের এবং জলাভূমির পাখি কালিম যে পোষ মানালে আর উড়ে যায় না, এ তথ্য স্যার আমাদের জানান। পাখির প্রেমে জেনিফার নামের এক বিশেষজ্ঞের একাকী এক দ্বীপে সমীক্ষার রোমাঞ্চকর কাহিনী তার কাছ থেকে জানি’, বলেন আরেক ছাত্রী স্বপ্না সুরঞ্জনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনানী ঘেরা ক্যাম্পাসে অসংখ্য ভব্য কুকুর নিজের মনে বিচরণ করলেও প্রায়ই পাষণ্ড গোত্রের কিছু মানুষ তাদের নিধন করতে চাইলে তীব্র প্রতিবাদে রুখে দাঁড়ান তিনি। বলেন, ‘আজকাল হিংস্র ও নিচু মানুষের চেয়ে সারমেয় নিরাপদ।’

মোহাম্মদ আলম চৌধুরীর জন্মও সাগর আর পাহাড়ের অনিন্দ্য জনপদ কক্সবাজারের রামু উপজেলায়। জন্মগতভাবেই তিনি প্রকৃতি ও নিসর্গপ্রেমী। এখন এটিই তার চর্চার বিষয়। আহমদ ছফার নিসর্গপ্রীতির মূল্যায়ন করে তিনি রচনা করেছেন আলোচিত গ্রন্থ ‘আহমদ ছফার সংসার’।

‘রাজনীতি বিজ্ঞানের শিক্ষক হয়েও কেন তিনি প্রকৃতি ও পরিবেশ নিয়ে এতোটা মগ্ন’ জানতে চাইলে তিনি বলেন, ‘চারিদিকে ক্ষুদ্র, কুটিল, স্বার্থান্ধ মানুষের চাপ থেকে মানবিক সত্ত্বাকে বাঁচাতে হলে প্রকৃতি, পরিবেশ, পুষ্প ও বিহঙ্গের কাছেই যাওয়া শ্রেয়। জীবন ও মানব সত্যকে আবিষ্কারের জন্যও অপার প্রকৃতির অনন্য সদস্যদের কাছ থেকে পাঠ নিতে হবে। জন্মের ব্যাপ্তিকে সার্থকতায় উপনীত করতে হলে মানুষ ছাড়াও সৃষ্টিজগতের অন্যান্য অংশকে জানতে, বুঝতে, ভালোবাসতে হবে।’

সূত্র: বার্তা২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন