• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত

নিজস্ব প্রতিদেক / ৫৪১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু ‘খান বাহিনী’র তিন সক্রিয় সদস্য নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই সময় অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৬ এর কয়েকজন সদস্যও আহত হন।

নিহতদের মধ্যে শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফারুক হোসেনকে (৩৫) শনাক্ত করা গেলেও অপর দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৮ জুন) বেলা ১০টার কিছু পরে গুলিবিদ্ধ তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়। অধিক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। এই সময় র‌্যাবের আহত সদস্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে অভিযানের বিষয়ে র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ অফিসের কোনও বক্তব্য পাওয়া যায়নি। র‌্যাবের ডিজি খুলনায় প্রেস কনফারেন্স করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, খান বাহিনীর সদস্যরা সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করতো। বাংলাদেশের জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো তারা। সুন্দরবনের ভেতর দিয়ে তারা ভারতে গিয়ে সীমান্ত এলাকায় পালিয়ে থাকতো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় আনা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে আমাদের এখনও বিস্তারিত জানানো হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম সুন্দরবনে খান ও বুলবুলসহ কয়েকটি ছোট ছোট বনদস্যু বাহিনী সক্রিয় হয়। গত ২০ জুন সুন্দরবনে মাছ শিকারে যাওয়া চার জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে একটি বনদস্যু বাহিনী। এই ঘটনার পর র‌্যাব সদস্যরা গত শুক্রবার (২৬ জুন) থেকে পশ্চিম সুন্দরবনের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন