কক্সবাজারের পেকুয়ায় ভারী বৃষ্টিতে পাহাড় ধ্বসে মাটির চাপা পড়ে মোহাম্মদ মিরাজ (৮) নামের এক শিশু নিহত এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) বিকাল ৩ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মিরাজ ওই এলাকার কলিমুল্লার ছেলে এবং এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর নানী জান্নাতুল ফেরদৌস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশে বসবাসকারী মুহাম্মদ কলিমমুল্লার ঘরের উপর বিকাল ৩ টার দিকে পাহাড় ধ্বসে পড়ে, তখন মাটির চাপা পড়ে মিরাজ নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয় এবং নিহত শিশুর নানী জান্নাতুল ফেরদৌসও গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এবং আহত জান্নাতুল ফেরদৌস কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে পাহাড় ধ্বসে মাঠি চাপা পড়ে মিরাজ নামের এক শিশু নিহত হয় এবং এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক মহিলা গুরুতর আহত হয়। আহত জান্নাতুল ফেরদৌস কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।