• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর যৌথবাহীনির চেকপোস্টে তল্লাসিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের আবদু শুক্কুরের পুত্র মোঃ ইব্রাহিম (১৯) ও নুর আলমের পুত্র মোঃ সালাম (১৯)। এ সময় তাদের হেফাজত হতে একটি দেশীয় তৈরী এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার বরাত দিয়ে এসআই অনুপ কুমার ধর বলেন, মঙ্গলবার রাতে থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভোমরিয়াঘোনা খেলার মাঠ সংলগ্ন রাস্তার উপর তল্লাসি চৌকি বসিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মছিউর রহমান বরেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন