• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ মাফিয়া : সালাহউদ্দিন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৪৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচনমুখী। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এদেশের কেউ নয় সেটা তারাই প্রমাণ করেছে। তাদের নিজেদের দলের ভেতরেই কোন গণতন্ত্র ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে আর একটি দল, যে দল সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এক সময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় তারা জনগনের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছেন, খানা-পিনা খাচ্ছেন, সন্ধ্যা বেলা চলে যাচ্ছে, তারা কোন সিদ্ধান্ত দিচ্ছে না। তাদের বাংলাদেশের মানুষ চিনে।

নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে কর্মীদেরকে ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহবান জানিয়ে সালাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে। গত ১৭ বছর বাংলাদেশে কোন রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে। রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।

চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে অতিথি হিসেবে স্থানীয় সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এদিকে সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের আশপাশের এলাকার সড়ক-উপসড়কে তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে যায়।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মিরা বর্ণাঢ্য মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে সম্মেলনের জনসমাবেশ রূপ নেয় বিশাল নির্বাচনী জনসভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন