• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

হত্যা-অপহরণসহ ১২ মামলার আসামি রোহিঙ্গা যুবক গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

কক্সবাজারের টেকনাফে ছয়টি হত্যাসহ ১২টি মামলার আসামি এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে টেকনাফ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল (৩৪) টেকনাফের নয়াপাড়া মুচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সুলতানের ছেলে। ১২ মামলায় পাঁচটিতে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্রেপ্তার ইসমাইলের বিরুদ্ধে টেকনাফ থানা এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে অপহরণ, মুক্তিপণ আদায়সহ হত্যা ও ডাকাতির অভিযোগ রয়েছে। তার সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় কোন কোন অপরাধীর যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন