• শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

পেকুয়ায় জব্দকৃত মাছ ৪ লাখ টাকায় নিলাম

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনে পেকুয়া থানা পুলিশ গাড়িসহ মাছ জব্দ করেন।

সোমাবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলো ইজারা দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি সর্বোচ্চ ডাককারী ৪লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। মাছ ব্যবসায়ীদের ধারণা জব্দকৃত মাছের আনুমানিক মুল্য ৬লাখ টাকা হবে।

জানাগেছে, সাগরে সব ধরণের মাছ আহরণের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ড্যাম্পট্রাক করে মাছ পাচার করে আসছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, ৪লাখ টাকায় জব্দকৃত মাছ নিলাম দেওয়া হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণে দুই লক্ষ টাকা মাছের মালিককে দিয়েছি। বাকি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে। তিনি আরো বলেন,৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে।

এরপরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন