• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় হামলা চালিয়ে দোকান ও বাড়ি-ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুুট- আহত ৪

পেকুয়া প্রতিনিধি : / ১৬০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজার পেকুয়ায় হামলা চালিয়ে দোকান, বাড়ি -ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় তারা নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের মারধরে স্বামী- স্ত্রীসহ ওই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম নূরীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে নুরুল ইসলাম(৬৫), স্ত্রী পাখি বেগম (৫২), তাদের ছেলে আবদুল মান্নান (২৫), আবদুল করিম ও (২৭),মেয়ে নূর আয়েশা(১৯)। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর দু’য়েক আগে স্থানীয় জসিম উদ্দিনের পরিবার ও নুরুল ইসলামের মধ্যে সীমানা বিরোধ ছিল। সে বিরোধ অনেকটা মিমাংসা হয়ে গিয়েছিলো। মঙ্গলবার রাতে সাড়ে ৮ টার দিকে হঠাৎ জসিম উদ্দিন ও তাঁর ছেলে সহ ভাড়াটিয়া ২০/২৫ জন লোক অতর্কিতভাবে এ হামলার ঘটনা ঘটায়। এছাড়া এঘটনায় জড়িত স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তাঁরা ।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এঘটনায় কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন