• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

পেকুয়ায় ইউপি সদস্যের কবল থেকে জমি উদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পেকুয়া প্রতিনিধি : / ১৬৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় ইউপি সদস্য নুর মোহাম্মদ কর্তৃক দলিল জালিয়াতি করে এক বিধবা মহিলার জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। উক্ত জমি জবরদখল থেকে উদ্ধার পূর্বক প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ওই বিধবা মহিলা । সোমবার বিকেলে পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী তুলে ধরেন ভুক্তভোগী পরিবার ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সামসুন্নাহার বলেন, আমার স্বামী সাদেক হোসেনের নামে মগনামা মৌজার বিএস রেকর্ডীয় খতিয়ান ৫৪৬ হতে ২৬ শতক জমির যথাযত দেয়ারা জরিপে চুড়ান্ত রেকর্ড হয়। যার খতিয়ান নং ১৩২৯ এবং আর.এস দাগ নং ৭৪৯৪ ও চিহ্নিত খতিয়া নং ৫১৫২। উক্ত জমি আমরা দীর্ঘদিন বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। স্থানীয় মৃত আবদুল মালেকের পুত্র ভূমি দস্যু, চাঁদাবাজ নুর মোহাম্মদ গং উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে ভূয়া কবলা সৃজন করে জোর পূর্বক জবরদখল করে রাখে। এ জবরদখলের বিরুদ্ধে আমার মেয়ে সাবেকুন্নাহার তানিয়া কক্সবাজার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং৫১ /২৩। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করার পর সাবেকুন্নাহার তানিয়ার পক্ষে রায় প্রদান করে। এতে অবৈধ দখলদারকে জমির দখল ছেড়ে দিতে নির্দেশ দেন। কিন্তু জৈনক নুর মোহাম্মদ মামলা চলাকালীন সময়ে তথ্য গোপন রেখে জাল দলিলের মাধ্যমে পেকুয়া ভূমি অফিসে জমাভাগ খতিয়ান সৃজন করে।

এদিকে ওই সৃজিত খতিয়ানের বিরুদ্ধে আমরা অপর আপত্তি দায়ের করি। পরে বিজ্ঞ আদালত কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী শুনানিতে ঐ খতিয়ানকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপরও নুর মোহাম্মদ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত জমি জবরদখল করে রেখেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে জায়গার মালিক সাবেকুন্নাহার তানিয়া বলেন, আমরা জমিতে কাজ করতে গেলে নুর মোহাম্মদ তাঁর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কাজে আমাদের বাঁধা দেয়। নুর মোহাম্মদ প্রভাবশালী প্রকৃতির লোক।সে প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। এমতাবস্থায় আমরা জীবনের নিরাপত্তা হীনতায় দিনযাপন করছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের ওয়ারিশী সম্পত্তির মালিক সাবেকুন্নাহার তানিয়া, তামজিনা খানম ও তাসমিন খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন