• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রামুতে আ.লীগ নেতা কমলের ঘনিষ্ঠজন নুরুল ইসলাম গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

রামুর আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযুক্ত নুরল ইসলামকে গ্রেফতার করেছে প্রশাসন।

নুরুল ইসলাম রামুর কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ারঘোনা ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন।

নুরুল ইসলাম পতিত আ.লীগ সরকারের হুইপ কমলের ঘনিষ্ঠ এবং রামু উপজেলা তাতি লীগের প্রভাবশালী নেতা। তার ছোট ছেলে শাহিদুর রহমান কাউয়ার খোপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বড় ছেলে মিজানুর রহমান ছাত্রলীগ নেতা।

অভিযোগ আছে, ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি, মিত্যামামলা, মাদক ব্যবসা, মন্দির পুড়া এবং হত্যাসহ নানাবিধ অপরাধের গড ফাদার বনে যান কতিত এই আওয়ামী লীগ নেতা। তার নামে ইউনিয়ন পরিষদের ক্ষমতা অপব্যবহার করে মানুষের ত্রান ধ্বংস, খাবিকার টাকা তসরুপসহ নানাবিধ অনৈতিক কাজের অভিযোগও রয়েছে।

এমনকি জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বতিকালীন সরকারকে বেকায়দায় ফেলতে কাউয়ার খোপে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে নুরুল ইসলাম গং। নুরুল ইসলাম ২০০২ সাল উখিয়ারঘোনায় রশিদ আহমেদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ও ২০১২ সালে রামুতে ঘটে যাওয়া বৌদ্ধ মন্দির হামলায় জড়িত।

সম্প্রতি দেশ ব্যপি নাশকতার উদ্দ্যেশ্যে নুরুল ইসলামসহ কক্সবাজারের শতাধিক এম ইউ পি কক্সবাজারের ইউনি রিসোর্টে গোপন মিটিং করেন বলেও অভিযোগ রয়েছে। ঐ মিটিংয়ে একাধিক ইউ পি সদস্য গ্রেপ্তার হয় এবং নুরুল ইসলাম সহ অনেকে পালিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য নুরুল ইসলামকে আজ র‌্যাব ১৫ এর একটি দল কক্সবাজার থেকে আটক করে। আটকের পর তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। পরে থাকে রামু থানায় হস্তান্তর করে র‌্যাব ১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন