কক্সবাজারের মহেশখালীতে থ্রি জি রাইফেলসহ ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. সাজেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সাজেদ মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে। রোববার (১ ডিসেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
রোববার ভোররাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি ফোর্স বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে একটি থ্রী জি রাইফেল, একটি দু’নলা বন্দুক, একটি এক নলা বন্দুক, একটি এলজি ও দশ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় মো . সাজেদকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মহেশখালী থানায় মামলা দায়ের প্রস্তুুতি চলছে বলে পুলিশ সুপার জানান।