কক্সবাজারের রামুতে কৃষকদের মাঝে সার, বীজ ও হাইব্রিড বোরো বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ হল রুমে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান ।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন উফশী-ও হাইব্রিড সবজির বীজ, সার, নগদ অর্থ, রবি শৌশ মৌসমের বিভিন্ন ফসল, সরিষা, চিনাবাদাম ফেলনের বীজ, সার, উফশী বোরো বীজ ও সার এবং হাইব্রিড বোরো বীজ, কৃষি উপকরণ দেয়া হয়।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেবনাথ, কৃষি অফিসার খোরশেদ আলম খন্দকার ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মামুনুল হক।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত প্রায় ৮১০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন- আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শীতকালীন সবজির বীজগুলো চাষ বৃদ্ধি করতে হবে। অনাবাদি পতিত জমিতে সবজি ও সরিষা চাষের কথা বলেন তিনি।
রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান বলেন- বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষকেরা আগাম সবজি চাষ, রবিশস্য ও অনাবাদী সাময়িক পতিত জমিতে সরিষা চাষ করে উৎপাদন বৃদ্ধি করতে পারবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। কৃষকরা দেশের খাদ্যের চাহিদা পূরণে এবং সরিষা চাষের মাধ্যমে ভোজ্য তেলের চাহিদা পূরণে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।