• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁহাতিয়াপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যথাক্রমে কাঁহাতিয়াপাড়ার বাসিন্দা মো: হোসাইন এবং আবদুল মজিদের ছেলে ওয়াহেদ (২২) মাহমুদ হোছন (২৫)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার ইয়াছিনুল হক জিকু বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নিকটতম দূরত্বে চলে আসা অবস্থায় মোটরসাইকেলআরোহী ওয়াহেদ ও মাহমুদ হোছন রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ও ট্রেনের ধাক্কায় তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ট্রেন মোটরসাইকেলটিকে ঠেলে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায়। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দু’টি ঘটনাস্থলে ছিল বলেও জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন