• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে যুবক অপহরণ : মুক্তিপণ দাবি ৫০ লাখ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে বেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে অস্ত্রের মুখে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। গতকাল রোববার রাত তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীর নিজ বসতঘর থেকে তাঁকে অপহরণ করা হয়। বেলালের চাচাতো ভাই ফরিদ হোসেন প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বেলাল উদ্দিন কক্সবাজার বার কাউন্সিল ভবনের নিচতলার ফটোকপির দোকানদার। তাঁর চাচাতো ভাই ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গণে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিলেন। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামে যান তিনি। গতকাল বসতঘর থেকে রাত তিনটার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা ও পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। প্রশাসন ও কাউকে এ বিষয়ে জানালে বেলালকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেয় তারা।

বাহারছড়ার ইউপি সদস্য হাফেজ আহমেদ বলেন, এক বছরের বেশি সময় ধরে পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আস্তানা গড়ে তুলেছে। প্রায় সময় স্থানীয় লোকজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে টাকা আদায় করে আসছে। বিশেষ করে, পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বাড়ি ফিরতেও ভয় পান।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ইতিমধ্যে অপহৃত যুবককে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। সুত্র- প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন