পরিবেশ বান্ধবকৃষি ও নিরাপদ খাদ্যের জন্য টেকনাফে ‘আইপিএম’ (ইন্টেগ্রেডেট পেস্ট ম্যানেজম্যান্ট) তথা সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্কুল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, সাবরাং ও বাহারছড়ায় পৃথকভাবে এসব আইপিএম স্কুল উদ্বোধন করা হয়।
টেকনাফ উপজেলা কৃষি অফিসার মো. জাকিরুল ইসলাম, এসএপিপিও মো. শাহজাহান, উপ-সহকারী কৃষি অফিসার মো. শফিউল আলম কুতুবী, সঞ্জিৎ কুমার দাস, আনোয়ার হোসেন, প্রণব বড়–য়া, আবুল মহসিন আজাদ ও তালিকাভুক্ত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপ-সহকারী কৃষি অফিসার মো. শফিউল আলম কুতুবী জানান, এসব স্কুলে কীটনাশক ব্যবহার না করে নিরাপদ ফসল উৎপাদনের জন্য সঠিক সময়ে, সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় পরিচর্যার হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রত্যেক স্কুলের আওতায় ২৫ জন করে তালিকাভুক্ত কৃষক-কৃষাণী রয়েছে। প্রতি সপ্তাহে একদিন ক্লাস নেয়া হয়।