• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে দুই গ্রুপের গোলাগুলিতে আহত ৭

টেকনাফ প্রতিনিধি: / ৮৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

আধিপত্য বিস্তারের জের ধরে কক্সবাজারের টেকনাফের কাঞ্জরপাড়ায় দু’গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া চেয়ারম্যানের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শহর মল্লুকের ছেলে নবী হোসেন প্রকাশ লাদেনের নেতৃত্বে একই এলাকার উলা মিয়ার ছেলে আব্দুল জলিলের পাহাড়ের পাদদেশে গুনায় খামার থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাগুলি হয়। এ সময় হামলায় উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত সিরাজী বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন