• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে অস্ত্রের মুখে যুবক অপহরণ : ২০ লাখ মুক্তিপণ দাবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের টেকনাফে বাহারছড়ায় পাহাড়ি এলাকা থেকে মাহমুদুল হক (২৮) নামের এক যুবক অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর আগে শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া পাহাড় থেকে যুবককে অপহরণ করা হয়। মাহমুদুল হক উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, পুলিশ অপহৃত যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, গত ৯ মাসে ক্যাম্পসহ উপজেলা থেকে ৯২ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন রোহিঙ্গা ও ৫০ জন স্থানীয় বাসিন্দা। সর্বশেষ গত ২৬ এপ্রিল নয়াপাড়া ক্যাম্পের তিন শিশু অপহরণের শিকার হন। পরে মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়। সূত্র-সমকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন