• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

সেন্টমার্টিন সৈকতে ভেসে এলো দুই মরদেহ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৮০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহগুলো পচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলেন। মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন