ইজিবাইকের ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে বিদ্যুতষ্পৃষ্টে কক্সবাজারের পেকুয়ায় আলী হোসেন (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন একই এলাকার মৃত আতু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহ নেওয়াজ আল আজাদ বলেন,বিকেলে আলী হোসেন সিকদার পাড়া একটি দোকানে তার ইজিবাইকের ব্যাটারী চার্জে দেয়। গাড়িটি বৃষ্টির পানিতে ভেজা ছিল। বিদ্যুতের সংযোগ দেওয়ার সাথে সাথে গাড়িটি বিদ্যুতায়িত হয়। এসময় গাড়িতে ছিল আলী হোসেন। যার কারণে বিদ্যুতষ্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,একজন অফিসার পাঠাইছি। অন্যকোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।