• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়।

ওই যুবকের নাম, মোহাম্মদ সালমান। তিনি নাটমোড়াপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের ছৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার সদর হাসপাতালে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা করেছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আতিক বলেন, ‘ সালমান এলাকায় মাদক কারবারে জড়িতদের বাধা দিয়ে আসছিল। রাতে পান খাওয়ার জন্য আমি ও সালমান দোকানে যাই। এ সময় মাতাল অবস্থায় মাদক কারবারি জাফর নামে একজন মোবাইলে ভিডিওধারণ করার একটি বিষয় নিয়ে সালমানকে গালাগাল করতে থাকে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। দ্রুত সালমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন