• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারির গোলাগুলিতে নিহত ১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন বিজিবির এক সদস্যসহ সাতজন।

আহতদের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত শরণার্থী সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে গুলিবিদ্ধ বিজিবি সদস্য আবদুল মালেককে ইতোমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইওএম হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩টা) আহতরা কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছেনি।

বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রফিক। তিনি টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় বিপুল ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জাফর আলম নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ইয়াবা উদ্ধার অভিযানে গেলে বিজিবির ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত রয়েছে। বিষয়টি বিস্তারিত পরে গণমাধ্যমে জানানো হবে।’

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এ ঘটনায় একজন নিহতসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

এদিকে এ ঘটনা শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন